ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ৮ জন
বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট ৬১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে করোনায় নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে চলতি বছরে মৃত্যুর সংখ্যা ২৩ জনেই অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত একদিনে সারাদেশে ২১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ।
সংস্থাটি জানায়, দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ০৪ শতাংশ।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ—তিনজনের দেহে। এরপর ১৮ মার্চ ঘটে প্রথম মৃত্যু। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দিনে ২৬৪ জন করে মৃত্যুর মধ্য দিয়ে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড হয়। তবে ২০২২ সালের পর থেকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে কমে আসে এবং দীর্ঘ সময় তা শূন্যের কোটায় ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)