ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আমি আজীবন সৌদিতেই থাকতে চাই : রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে পাড়ি জমানোর গুঞ্জন উড়িয়ে দিয়ে সৌদি আরবকেই নিজের স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষণা দিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসর ক্লাবের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়ে তিনি জানিয়ে দিলেন আজীবন সৌদিতেই থাকতে চান তিনি।
আল নাসরের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “আমি সৌদিতে দারুণ সময় কাটাচ্ছি। পরিবার, সংস্কৃতি, ফুটবল—সবকিছুই উপভোগ করছি। এখানেই জীবন শেষ করতে চাই।”
রোনালদো আরও জানান, সৌদি প্রো-লিগের প্রতিযোগিতা ও মান আগের তুলনায় অনেক বেড়েছে এবং তিনি শুধু নিজের নয়, ক্লাব ও দেশের ফুটবলেও অবদান রাখতে চান।
সৌদি আরবকে “শান্তির দেশ” আখ্যা দিয়ে রোনালদো বলেন, “আমার পরিবার এখানে নিজেদের বাড়ির মতো অনুভব করে। তারা সবসময় আমার সিদ্ধান্তের পাশে থাকে। সৌদিতে আমরা সত্যিই সুখে আছি। মানুষ আমাদের ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে এজন্যই এখানেই থাকতে চাই।”
তিনি জানান, ক্লাব বিশ্বকাপে খেলার জন্য বিভিন্ন ক্লাবের প্রস্তাব পেলেও গ্রহণ করেননি। বিশ্রাম ও প্রস্তুতির প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। কারণ সামনে রয়েছে দীর্ঘ মৌসুম ও ফিফা বিশ্বকাপ।
আল নাসরের হয়ে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে ৯৩টি গোল করেছেন সিআর সেভেন। যদিও এখনও লিগ শিরোপা অধরা তবে নতুন মৌসুমে সেই আক্ষেপ ঘোচাতে চান তিনি।
“গত মৌসুমে পারফরম্যান্সে আমি খুশি না। তবে অতীত ভুলে গিয়ে সামনে তাকাতে চাই। এবারই আমাদের মৌসুম হবে। আমি বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব”—বলেছেন আত্মবিশ্বাসী রোনালদো।
গণমাধ্যমের তথ্যমতে, রোনালদোর দৈনিক আয় প্রায় ১৩ কোটি টাকা। এবার নতুন মৌসুমে তার লক্ষ্য একটাই—আল নাসরকে সৌদি লিগের সেরা ক্লাবে পরিণত করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন