ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকার: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দুই-দুবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেন করেনি, কোথায় বাধা পেল, তাও স্পষ্ট করেনি।
সোমবার (৩০ জুন) বিকেলে ফেসবুকে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেছেন।
নাহিদ ইসলাম লিখেছেন, জুলাই ঘোষণাপত্র শুধু একটি বিবৃতি নয়, এটি একটি ঐতিহাসিক দলিল যেখানে জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদদের আত্মত্যাগ, আহত ও নেতৃত্বদানকারী ব্যক্তিদের অবদান এবং রাজনৈতিক নিরাপত্তা ও আকাঙ্ক্ষার স্পষ্ট সংজ্ঞা উঠে এসেছে। ভবিষ্যতে এটি আইনি ও সাংবিধানিক স্বীকৃতি পাবে বলেও তিনি প্রত্যাশা করেন।
তিনি জানান, ৩১ ডিসেম্বর ছাত্রনেতারা একটি ঘোষণাপত্র দিতে চেয়েছিলেন, কিন্তু সরকার তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রীয় উদ্যোগে ঘোষণাপত্র প্রকাশের ইচ্ছা প্রকাশ করে। সে কারণে ছাত্রনেতারা পেছিয়ে যান। পরে সরকার খসড়া চেয়ে নেয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে খসড়া জমাও দেওয়া হয়। সব পক্ষের খসড়া একত্র করে একটি সম্মিলিত দলিল ঘোষণার কথা থাকলেও সরকার দুবার সময় দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি, এবং ব্যর্থতার কারণও জানায়নি।
নাহিদ বলেন, সরকার জবাব দিক, কেন জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে জারি হলো না। আমরা চাই, ঘোষণাপত্র রাষ্ট্রীয় উদ্যোগেই হোক, যাতে তা পরবর্তীতে সংবিধানে যুক্ত হয়।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে ছাত্র ও নাগরিক পক্ষ বসে থাকবে না। আমরা আমাদের নিজস্ব ইশতেহার প্রকাশ করব। অন্য পক্ষদেরও আহ্বান জানাব নিজেদের দলিল প্রস্তুত করতে। যদি আমরা ঐক্যবদ্ধ দলিল তৈরি করতে পারি, তাহলে সরকার তা গ্রহণে বাধ্য হবে। তিনি জানান, ঘোষণাপত্রটি শহীদ পরিবারের পক্ষ থেকেই পাঠ করা হবে।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এটি হবে রাষ্ট্র সংস্কারের একটি রূপরেখা। সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন হবে, তা নিয়েই একটি রাজনৈতিক ঐকমত্যের দলিল হবে জুলাই সনদ যেখানে সব রাজনৈতিক দল স্বাক্ষর করবে। তবে এখনো তা বাস্তবায়নের পদ্ধতি নির্ধারিত হয়নি। হতে পারে গণভোট, গণপরিষদ অথবা সংসদীয় সংশোধনীর মাধ্যমে। পরবর্তী নির্বাচিত সরকার এই সনদের রূপরেখা অনুযায়ী সংস্কার চালিয়ে যেতে বাধ্য থাকবে।
নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, ঘোষণাপত্র ও সনদ দু'টোই সম্ভব এবং এই দায়িত্ব এড়ালে সরকার জুলাই উদযাপনের নৈতিক অধিকার হারাবে। তিনি বলেন, যদি কেউ দলীয় স্বার্থে ঐক্যমত্যে বাধা দেয়, সরকারকে ভয় না পেয়ে সাধারণ জনগণ ও অন্য পক্ষকে নিয়ে এগিয়ে আসতে হবে। আমরা চাই ৫ আগস্ট বা ৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র রচিত হোক।
তিনি আরও বলেন, আগামীকাল থেকে আমাদের পদযাত্রা। দেশ গড়তে জুলাই পদযাত্রায় আপনাদের স্বাগতম। পথে প্রান্তরে কথা হবে আপনাদের সাথে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ