ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষার্থীদের বিশেষ অনুদান দেবে শিক্ষা মন্ত্রণালয়
২০২৪-২৫ অর্থবছরে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয়। এর আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থীকে মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
মনোনীত প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হবে ১০ হাজার টাকা করে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কোন স্তরের শিক্ষার্থী কত টাকা পাবেন
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের আওতায় বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মনোনীত করা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ২ হাজার ৪৫০ জন, নবম ও দশম শ্রেণির ১ হাজার ৫৯৭ জন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির ১ হাজার ৪২৮ জন শিক্ষার্থী এই অনুদান পাবেন।
এছাড়া দেশের সরকারি ও বেসরকারি ১০১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ অনুদান হিসেবে এক লাখ টাকা করে দেওয়া হবে।
যেভাবে দেওয়া হবে অনুদান
এই অর্থ সহায়তা ‘নগদ’ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের মোবাইল নম্বরে পাঠানো হবে। ফলে কোনো প্রকার দাপ্তরিক জটিলতা ছাড়াই শিক্ষার্থীরা সহজে অনুদান গ্রহণ করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?