ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সোহরাওয়ার্দীতে নেতাকর্মীদের ঢল
ইসলামী আন্দোলন বাংলাদেশন সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন-সহ তিন দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে। সমাবেশ সফল করতে সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন গেট দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতোমধ্যেই সমাবেশস্থলে যোগ দিয়েছেন লাখো নেতাকর্মী।
শনিবার (২৮ জুন) সরেজমিনে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, যিনি চরমোনাই পীর হিসেবে পরিচিত। সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই সমাবেশে ইসলামী আন্দোলন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও, এর আগেই আঞ্চলিক পর্যায়ের নেতারা বক্তব্য দেওয়া শুরু করবেন। ইসলামী আন্দোলনের নেতারা দাবি করেছেন, সমাবেশে ১০ লাখ মানুষের অংশগ্রহণ ঘটবে। এ লক্ষ্যে দলটি দেশজুড়ে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি চালিয়েছে।
দলটির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই সমাবেশ জাতীয় নেতাদের মিলনমেলায় রূপ নেবে। আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নেতৃত্বে ২৪ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, সমাবেশ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১২টি উপকমিটিও গঠন করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর