ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
রেকর্ড তলানিতে তিন কোম্পানির শেয়ার: বিনিয়োগকারীদের উদ্বেগ
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দাম ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তলানিতে নেমে এসেছে। সর্বশেষ বৃহস্পতিবারের লেনদেনে এই তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দামে এমন রেকর্ড পতন ঘটেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। কোম্পানিটি ৩টি হলো-ফাস ফাইন্যান্স, ন্যাশনাল ব্যাংক এবং এনআরবিসি ব্যাংক। কোম্পানিগুলোর দুর্বল আর্থিক পারফরম্যান্স এবং 'নো ডিভিডেন্ড' ঘোষণার কারণে বিনিয়োগকারীদের আস্থা কমেছে বলে ধারণা করা হচ্ছে।
ফাস ফাইন্যান্স
এই কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৪ টাকা ৯০ পয়সা, যা গত ৫২ সপ্তাহের মধ্যে দেখা গিয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবার এর দাম নেমে এসেছে ২ টাকা ৭০ পয়সায়, যা এই সময়ের মধ্যে সর্বনিম্ন। ফাস ফাইন্যান্স ২০১৮ সালে সর্বশেষ বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছিল ৫ শতাংশ স্টক। এরপর কোম্পানিটি আর বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতে পারেনি। কোম্পানিটির রিজার্ভ এবং সম্পদমূল্যও নেগেটিভ।
ন্যাশনাল ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের শেয়ারের সর্বোচ্চ মূল্য ছিল ৮ টাকা ৮০ পয়সা। সর্বশেষ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ৩ টাকা ৪০ পয়সায় নেমে আসে, যা ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এই ব্যাংকটি সর্বশেষ ২০২০ সালে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছিল ৫ শতাংশ স্টক। এরপর কোম্পানিটি আর বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতে পারেনি। কোম্পানিটির রিজার্ভ নেগেটিভ। তবে সম্পদমূল্য পজিটিভ ৭ টাকা ৩০ পয়সা। তবে বর্তমানে ক্রমাগত লোকসানে চলছে।
এনআরবিসি ব্যাংক
এনআরবিসি ব্যাংকের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার মূল্য ছিল ১২ টাকা ৭০ পয়সা। সর্বশেষ বৃহস্পতিবার এটি ৫ টাকা ৯০ পয়সায় নেমে আসে, যা গত ৫২ সপ্তাহের সর্বনিম্ন। যদিও আগের বছর ২০২৩ সালে ব্যাংকটি বিনিয়োগকারীদের ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তবে সর্বশেষ ২০২৪ সালে 'নো ডিভিডেন্ড' ঘোষণা করেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে শেয়ারদামের তলানিতে নামা অনেক সময় বিনিয়োগের জন্য ভালো সুযোগ তৈরি করে। কারণ কম দামে শেয়ার কেনার মাধ্যমে ভবিষ্যতে মূল্য বৃদ্ধির সম্ভাবনা থেকে মুনাফা অর্জন সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এ অবস্থায় বিনিয়োগকারীদের উচিত সতর্কতার বাজার বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, সংশ্লিষ্ট কোম্পানিগুলো আর্থিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিলে এবং পরিচালন দক্ষতা বাড়ালে বাজারে আস্থা ফিরতে পারে। নিয়ন্ত্রক সংস্থাও কোম্পানিগুলোর স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিতে কাজ করছে। ফলে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য আলোচ্য তিন কোম্পানির শেয়ারে সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে তারা মনে করছেন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি