ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
১ম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করল জাতীয় বিশ্ববিদ্যালয়
২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ২১ জুলাই থেকে শুরু হবে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস। বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী এবং উপ-রেজিস্ট্রার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদেরকে ২০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। তবে যদি কোনো শিক্ষার্থী এর আগে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই ৩ জুলাইয়ের মধ্যে পূর্বের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এটি না করলে তার ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন যা প্রায় ৮২ শতাংশ। প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন।
উত্তীর্ণদের মধ্যে ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০-এর বেশি নম্বর এবং ৬৬.৭২ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০-এর নিচে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, ২৮ জুন থেকে অনলাইনে ভর্তি ফরম ডাউনলোড করে সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম জানিয়েছেন, প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি