ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
স্বস্তির মাঝেও ঘোর অস্বস্তিতে আট কোম্পানির বিনিয়োগকারীরা
গত এক মাসে দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বাড়লেও দর কমছে আর্থিক খাতের কোম্পানিগুলোর। গত ২৪ মে ডিএসইর সূচক ছিল ৪ হাজার ৭৪৬.৪২ পয়েন্ট। যা আজ ২৫ জুন দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৭.৬৪ পয়েন্টে। অর্থাৎ এক মাসের ব্যবধানে সূচক বেড়েছে ৭৬ পয়েন্টের বেশি। কিন্তু সূচক বাড়লেও আর্থিক খাতের বেশিরভাগ কোম্পানির দর কমেছে উল্লেখযোগ্য হারে।
ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে গত এক মাসে দর কমেছে ২০টির। এর মধ্যে ১০ শতাংশের বেশি দর কমেছে ৮টি কোম্পানির।
কোম্পানিগুলো হলো- ফার্স্ট ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, বে-লিজিং, ইসলামিক ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স এবং জিএসপি ফাইন্যান্স।
কোম্পানিগুলোর মধ্যে গত এক মাসে সবচেয়ে বেশি দর কমেছে ফার্স্ট ফাইন্যান্সের। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ২৩.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ টাকা ৯০ পয়সায়। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ৩ টাকা ৯০ পয়সা এবং সর্বনিম্ন দর ৩ টাকা ৮০ পয়সা।
দ্বিতীয় সর্বনিম্ন দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ২৪.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ টাকা ৪০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ১২ টাকা ৪০ পয়সা।
গত এক মাসের মধ্যে দর কমার ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে উত্তরা ফাইন্যান্স। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ১৯.৩৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ টাকায়, যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর ছিল ১২ টাকা ৪০ পয়সা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফাস ফাইন্যান্সের ৬০ পয়সা বা ১৭.৬৫ শতাংশ, বে-লিজিংয়েল ৮০ পয়সা বা ১৬.৩৩ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ১ টাকা ২০ পয়সা বা ১৩.৭৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৬০ পয়সা বা ১৩.৬৫ শতাংশ এবং জিএসপি ফাইন্যান্সের ৬০ পয়সা বা ১৩.০৪ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)