ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
তিন জাতীয় নির্বাচনের অনিয়ম তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন
২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্থাপিত অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক ভূমিকা নিয়ে ওঠা অভিযোগ তদন্তে এবং ভবিষ্যতের সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সুপারিশ তৈরির জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে।
অন্যান্য সদস্যরা হলেন—সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ, জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশ্লেষক ড. মো. আব্দুল আলীম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উল্লিখিত তিনটি জাতীয় নির্বাচন ঘিরে দেশ-বিদেশে নানা সমালোচনা হয়েছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করে এসব নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে জোরপূর্বক বিজয়ী দেখানো হয়েছে। এর ফলে দেশের সংবিধান অনুযায়ী নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগও উত্থাপিত হয়েছে।
এতে আরও বলা হয়, এসব নির্বাচনের মাধ্যমে আইনের শাসন, গণতন্ত্র এবং মৌলিক অধিকার বিপন্ন হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় তিনটি জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত অভিযোগ তদন্ত এবং সুষ্ঠু ভোটের জন্য প্রস্তাবনা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। সেই লক্ষ্যেই গঠন করা হয়েছে এই পাঁচ সদস্যের সুপারিশ প্রণয়ন কমিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত