ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
মেট্রোরেলের দরজায় আটকা পড়লেন নারী, অতঃপর
ডুয়া ডেস্ক: মেট্রোরেলের গেটের মাঝে দুই জন নারী যাত্রী আটকা পড়ায় কিছু সময়ের জন্য বন্ধ ছিল চলাচল।
সংশ্লিষ্ট সূত্র বলছে, দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে, এতে ট্রেন চলাচলে বিলম্ব হয়। রোববার সকাল সাড়ে ৯টায় শেওড়াপাড়া স্টেশনে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় স্টেশনে উপস্থিত থাকা যাত্রীরা জানান, সকাল সকাল ৯টা ৩১ মিনিটে শেওড়াপাড়া স্টেশন মেট্রোরেল এসে থামলে সেখানে মহিলা বগিতে দুই জন নারী প্লাটফর্ম গেট ও ট্রেনের দরজার মধ্যে আটকা পড়ে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, ট্রেনের গেটে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এতে দরজা বন্ধ হচ্ছিল না। ফলে ২৮ মিনিটের মতো মেট্রোরেল চলাচলে বিঘ্নিত হয়। এর জন্য আমরা যাত্রীদের কাছে দুঃখিত। এ বিষয়ে টেকনিক্যাল টিম আরও ভালো বলতে পারবে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, স্টেশনে ট্রেন থেকে বের হওয়ার সময় গেটে যাত্রী আটকে যাওয়া ঘটনায় গেটের অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে। এর জন্য কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ