ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সপ্তাহশেষে শেয়ারবাজারে ভরসা ও সম্ভাবনার বার্তা
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৬ জুন) দেশের শেয়ারবাজারে লেনদেন ও সূচকের বড় ধরনের ইতিবাচক প্রবণতায় সপ্তাহ শেষ হয়েছে। আগের দিনের মতো আজও সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেনের সূচনা হয় এবং দিনজুড়ে সেই ধারা বজায় থাকে। এর ফলে ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই সূচকের সঙ্গে সঙ্গে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
টানা কয়েকদিনের ধারাবাহিক ইতিবাচক প্রবণতা বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভূরাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বাজারে যে স্থিতিশীলতা দেখা যাচ্ছে, তা আগামীদিনে বিনিয়োগ পরিবেশ আরও শক্তিশালী করে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই উত্থান দীর্ঘমেয়াদে একটি ভালো প্রবণতার সূচনা হতে পারে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (২৬ জুন) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩২.৮৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৩.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৯.১০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮২০.১০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৯৮টির দর বেড়েছে, ৪৬টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৪৭৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ২১ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬৫ কোটি ৪৭ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৬০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২২৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮২টির, কমেছে ৩৮টির এবং পরিবর্তন হয়নি ২৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭২.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪০৬.৯৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৫৩.৮৬ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)