ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এসএসসি প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে
ডুয়া ডেস্ক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ‘ওপেন স্কুল’ পরিচালিত এসএসসি প্রোগামের মানবিক, ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান শাখায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আজ রোববার (৫ জানুয়ারি) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই ভর্তি প্রক্রিয়া আগামী দুই মাস ধরে চলতে থাকবে।
সম্প্রতি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা:
জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে যাদের ওই বিষয়ে কোনো সনদ নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবে; তবে এক্ষেত্রে বয়স হতে হবে ১৪ বছর (৩১/১২/২০২৪ তারিখে)।
আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এজন্য ভর্তির প্রাথমিক আবেদন ফরম ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়, তারিখ, মানবণ্টন ও পরীক্ষা কেন্দ্র এবং ভর্তি পরীক্ষার যাবতীয় বিস্তারিত তথ্য বাউবি’র ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে।
ভর্তি সংক্রান্ত যে কোনো জরুরি প্রয়োজনে ০১৬১৮-৯৭৭২৩৭, ০১৯০৭-৪৫১৬১২ এই নম্বরগুলোতে রোববার হতে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা হতে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?