ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
লেনদেন বৃদ্ধির নেপথ্যে দুই শ্রেণীর ১০ শেয়ার
সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৭.৬৫ পয়েন্টে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে ৯৬ কোটি ১৬ লাখ টাকার। এই লেনদেন বৃদ্ধির নেপথ্যে ছিল দুই শ্রেণী বা ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির ১০ প্রতিষ্ঠান। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
লেনদেন তালিকায় থাকা ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো হলো- লাভেলো আইস্ক্রিম, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, রিলায়েন্স ওয়ান এবং ফাইন ফুডস।
অন্যদিকে, ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, অগ্নী সিস্টেমস, খান ব্রাদার্স এবং মুন্নু সিরামিকস।
ডিএসইতে আজ এই ১০ কোম্পারি মোট লেনদেন ১০৯ কোটি ৮৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২৯.৪৮ শতাংশ।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩৫ কোটি ৩৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ১০৮ টাকা ৫০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিচ হ্যাচারির। আজ ডিএসইতে কোম্পানিটির ১১ কোটি ৬ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৫ টাকা ১০ পয়সা।
আর ১০ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। আজ ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ছিল ২০৫ টাকা।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল হোটেলের ১০ কোটি ১৭ লাখ হাজার টাকা, অগ্নী সিস্টেমসের ৯ কোটি ২৮ লাখ ৮৫ হাজার টাকা, খান ব্রাদার্সের ৭ কোটি ৫২ লাখ ২৮ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৭ কোটি ৫ হাজার টাকা, মুন্নু সিরামিকসের ৬ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৬ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার টাকা এবং ফাইন ফুডসের ৫ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)