ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিক উদযাপন
ঢাবি প্রতিনিধি: প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশসেরা শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল নয়টায় ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ও হল প্রশাসনের উদ্যোগে সকাল নয়টায় হল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ব্রিটিশ কাউন্সিল সংলগ্ন ফুলার রোড হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবারও সলিমুল্লাহ মুসলিম হল মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল,অনুষদ ও বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় তখন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ উপলক্ষে আজ দিনব্যাপি মঞ্চনাট্য, কবিতা আবৃত্তি ও নবাব স্যার সলিমুল্লাহর বর্ণাঢ্য জীবনীর ওপর সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তার উল্লেখযোগ্য অবদানের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে জনমত গঠন অন্যতম। ১৯২০ সালে দ্য ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট পাশ হওয়ার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা পালন করেন। তার এ অসামান্য অবদানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাইলফলক হিসাবে বিবেচিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত