ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ঢাবির হল-ছাত্রীনিবাসে চীনা দূতাবাসের এলইডি টিভি প্রদান
চীন এবং বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে চীনা দূতাবাসের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হল, একটি ছাত্রীনিবাস ও স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলে এলইডি টেলিভিশন প্রদান করা হয়েছে।
রবিবার (২২ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাঁর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্টদের মাঝে এই টেলিভিশনগুলো বিতরণ করেন।
এলইডি টেলিভিশন পাওয়া ছাত্রীনিবাস ও হলগুলো হলো: রোকেয়া হল, শামসুন নাহার হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, কবি সুফিয়া কামাল হল ও নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রীনিবাস। এসময় রোকেয়া হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সহকারী অধ্যাপক রুমানা পারভীন এ্যানি, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক নাসরিন সুলতানা, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাহবুবা সুলতানা, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক এম এ কাউসার, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. আলেয়া বেগম, কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট ড. ছালমা নাছরীন, সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়ং হুই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, চীনের সঙ্গে আমাদের বন্ধুত্ব বহু পুরনো এবং অত্যন্ত সুদৃঢ়। সাম্প্রতিক সময়েও এ সম্পর্ক আরও দৃঢ়তর হয়েছে। বিভিন্ন সময় চীনের সরকারি কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন। আমাদের দিক থেকেও চীন সফর করা হয়েছে। এই আন্তঃযোগাযোগের ফলে দুই দেশের মধ্যে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতা আরও গভীর হয়েছে।
তিনি আরও বলেন, গত ১ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। আমরা তাদের প্রয়োজন বিবেচনায় ইন্টারন্যাশনাল হলে একটি আলাদা ব্লক স্থাপন করেছি।
উপাচার্য উল্লেখ করেন, সম্প্রতি ইউনান প্রদেশের গর্ভনর ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেছেন এবং নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি শিক্ষা প্রদর্শনীর আয়োজন করেছেন। চীন সরকারের আর্থিক সহায়তায় ২৪৪ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ছাত্রী হল নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে চীনা ভাষা কোর্সে অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীকে এবছর কনফুসিয়াস ইনস্টিটিউটের পক্ষ থেকে বৃত্তি দেওয়া হয়েছে।
চীনা দূতাবাস কর্তৃক হলগুলোতে টেলিভিশন সরবরাহ এই সহযোগিতারই অংশ এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে