ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইরানে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানালো বাংলাদেশ
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
রোববার (২২ জুন) এক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ধরনের পরিস্থিতি ইতোমধ্যে নাজুক একটি অঞ্চলের স্থিতিশীলতা আরো বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ।
বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক পদক্ষেপের পক্ষেই বাংলাদেশ বরাবরের মতো তার অবস্থান পুনরায় তুলে ধরছে। একই সঙ্গে সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে এবং এমন কোনো পদক্ষেপ না নেওয়ার অনুরোধ করা হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমনে ও এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জাতিসংঘ-সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের বিশ্বাস, গঠনমূলক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর