ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাবির হলে বান্ধবীকে ছেলে সাজিয়ে রাতযাপনে এক ছাত্র, অতঃপর...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ হবিবুর রহমান হলে ছেলেবেশে বান্ধবীকে এনে রাতযাপন করেছেন এক শিক্ষার্থী। ঘটনাটি ঘটে গত ৪ জুন রাতে। অভিযুক্ত শিক্ষার্থী নাজমুল ইসলাম পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের ছাত্র। তার বাড়ি মাদারীপুরে। অভিযুক্ত তরুণীও একই বিভাগের এবং একই বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানান, রাতে তারা হল থেকে বের হওয়ার সময় দেখেন নাজমুল একটি মেয়েকে সাইকেলে করে হল গেট দিয়ে বের করছেন। মেয়েটির পরনে ছিল স্কুলশার্ট, মাথায় ক্যাপ—যা দেখে সন্দেহ হলে তারা অনুসরণ করার চেষ্টা করেন তবে সফল হননি।
এ বিষয়ে নাজমুল স্বীকার করে বলেন, “৩ জুন ছিল আমার জন্মদিন। কেক কাটতে কাটতে রাত হয়ে যায়। বান্ধবী মেসে ফিরতে না পারায় সে থাকতে অনুরোধ করে। তখন আমি ওকে হলে নিয়ে যাই।” তিনি আরও জানান, পরদিন সকালে বান্ধবী চলে যান এবং পরে বিষয়টি হল প্রভোস্টকে জানালে তাকে হল থেকে বহিষ্কার করা হয়।
হলের প্রভোস্ট ড. মো. মোতাহার হোসেন বলেন, “ঘটনাটি সত্য। ইতোমধ্যে ওই শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। বিষয়টি শৃঙ্খলা কমিটিতে উপস্থাপন করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “এটি গুরুতর শৃঙ্খলাভঙ্গ। তদন্তে প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল