ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে রোহিঙ্গা সংকট’
রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধান না হলে তা দ্রুতই আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকিতে রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৯ জুন) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ওপর দারিদ্র্য, উন্নয়নঘাটতি ও সংঘাতের প্রভাব’ শীর্ষক উচ্চপর্যায়ের এক আলোচনায় তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, “গত আট বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ মানবিক বিবেচনায় ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে এসেছে। কিন্তু সংকট দীর্ঘায়িত হওয়ায় এটি এখন কেবল মানবিক ইস্যু নয় বরং অর্থনৈতিক, পরিবেশগত এবং নিরাপত্তাজনিত একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার নিশ্চয়তা এবং তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতেই এখনই বাস্তব পদক্ষেপ প্রয়োজন।”
বাংলাদেশের তরুণদের ভূমিকার কথা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের ইতিহাসে তারুণ্যই সব সময় পরিবর্তনের চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।”
তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাগুলো যেন বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক হয় সেজন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল এবং পিস বিল্ডিং কমিশনের মধ্যে আরও সমন্বয় প্রয়োজন।
এই আলোচনায় বাংলাদেশসহ সুইডেন, উরুগুয়ে, পূর্ব তিমুর ও জার্মানিসহ একাধিক দেশের শীর্ষ কূটনীতিকরা অংশ নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি