ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন
ইরানে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১৮ জুন) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা চাই বিশ্ব শান্তি। বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলো এক হাতে না পারলে বিশ্বে মুসলিম বিলিন হয়ে যাবে। পশ্চিমা বিশ্ব নিউক্লিয়ার বোমা তৈরি করে কিন্তু কোনো মুসলিম দেশ তা করলে তাদের (পশ্চিমা দেশ) জন্য হুমকি হয় যায়। মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা ইরান সহ সব মুসলিম রাষ্ট্রের পক্ষে আছি। আমরা বিশ্ব মানবতার পক্ষে আছি।
ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের বলেন, আমেরিকার সহযোগিতা ও প্রত্যক্ষ মদদ ছাড়া ইসরায়েল ইরানে হামলা করার সামর্থ্য রাখে না। ইসরায়েল বর্তমানে যা করছে তা একটি বৈশ্বিক সন্ত্রাস। তারা আত্মরক্ষার কথা বলে। কিন্তু আত্মরক্ষার কথা বলে নিরীহ মানুষকে হত্যা করা কী মানবাধিকার?
তিনি আরও বলেন, ইসরায়েল শান্তি চুক্তির নামে ছলচাতুরী করে, তারা গোলান মালভূমি দখল করে, গাজায় উপত্যকা দখল করে, পুরো ফিলিস্তিনকেই দখল করে নেয়। যদি আন্তর্জাতিক বিশ্ব তাদেরকে সুযোগ না দিত তারা এই নৃশংসতা করতে পারতো না। ইরানের পক্ষে দাঁড়াতে মুসলিম হতে হয় না মানবতা থেকে মজলুমদের পাশে দাঁড়ানো যায়। কোনো অমুসলিম দেশ ইহুদিদের দারা আক্রান্ত হলে আমরা তার পাশেও দাঁড়াবো।
আন্দলিব নামের এক ব্যক্তি তার বক্তব্যে বলেন, আমরা পৃথিবীতে আর কোনো যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই। যুদ্ধের কারণে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, আমরা তা চাই না। আমরা জুলাই চেতনা ধারণ করি। আমদেরকেও সতর্ক থাকতে হবে মোসাদের মতো কোনো গোয়েন্দা সংস্থা যেন আর আমাদের দেশে ঘাটি বানিয়ে তথ্য পাচার করতে না পরে। বিশ্বের সকল মানুষ শান্তিতে থাকুক এটাই আমরা চাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা