ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিগগিরই ছবি প্রকাশ, ইরানের হাতে আটক ২ ই’সরায়েলি পাইলট
ইসরায়েলের দুটি এফ-৩৫ যুদ্ধবিমানের দুই পাইলটকে আটক করেছে বলে দাবি ইরানের। তাদের মধ্যে একজন নারী পাইলট রয়েছেন। ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমস-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার (১৭ জুন) তেহরান টাইমস জানিয়েছে, খুব শিগগিরই আটককৃত ইসরায়েলি পাইলটদের ছবি প্রকাশ করা হবে। এর আগেই গত শুক্রবার ইসরায়েলের ইরানে চালানো প্রথম দফার হামলার সময়ই ইরানি বাহিনী এ দুই পাইলটকে আটক করে।
গত শুক্রবার ইরানি কর্তৃপক্ষ জানায়, তারা ইসরায়েলের দুটি যুদ্ধবিমানের পাইলটকে আটক করেছে, যাদের একজন নারী। ওইদিন সকালে ইরানভিত্তিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের আকস্মিক হামলার পর এই তথ্য প্রকাশ পায়। তবে এখনো পর্যন্ত ইসরায়েল তাদের কোনো পাইলট নিখোঁজ রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
এরপর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে প্রতিদিন পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। এতে করে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা বাড়ছে এবং তা বড় ধরনের আঞ্চলিক সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার ইরানি গণমাধ্যম আরও জানায়, তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি শহর থেকে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বিস্ফোরকসহ একটি ‘সন্ত্রাসী দল’কে আটক করা হয়েছে।
এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত দিনে দিনে আরও তীব্র হয়ে উঠলেও এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের আলোচনার উদ্যোগ চোখে পড়ছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী পদক্ষেপ নেবেন, তা এখনো পরিষ্কার নয়। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় ইরানের প্রতি একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন।
সর্বশেষ ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হুঁশিয়ারি দেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “খামেনি খুব সহজ টার্গেট। তিনি কোথায় আছেন যুক্তরাষ্ট্র জানে। কিন্তু তাঁকে এখনই হত্যা করা হবে না। ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন ট্রাম্প।”
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, “মহান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।”
হায়দার নামটি প্রায়শই হজরত আলী (রা.)-এর জন্য ব্যবহৃত হয়। হজরত আলীকে শিয়া মুসলিমরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদ (সা.)-এর উত্তরসূরি হিসেবে গণ্য করেন।
ইরানের নেতা খামেনি ইংরেজি ভাষায় করা পোস্টে বলেছেন, “আমরা সন্ত্রাসী ইহুদিবাদী শাসনকে কঠোর জবাব দেব। আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো