ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
অবসরের গুঞ্জনের জবাব ব্যাটে, মুশফিকের সেঞ্চুরি
টেস্টে গত ১৩ ইনিংসে মুশফিকুর রহিমের সর্বোচ্চ রান ছিল মাত্র ৪০। টানা সাতটি টেস্ট খেলেও একটিও ফিফটি পাননি। তবে আজ সেই খরা কাটিয়ে ‘মিস্টার ডিফেন্ডেবল’ ফিরেছেন পুরোনো ছন্দে, তাও প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষেই। ইনিংসের দ্বিতীয় শতকটি উপহার দিয়েছেন নাজমুল হোসেন শান্তর পর। এটি টেস্টে মুশফিকের ১২তম সেঞ্চুরি।
ব্যাটিংয়ের সময় বিলাসিতা ছিল না, ছিল ধৈর্য আর দায়িত্ববোধ। ১৭৬ বল মোকাবেলায় কেবল পাঁচটি চার মেরে পৌঁছান শতকে। আউট হওয়ার ঝুঁকি না নিয়ে এক-দুই রানেই আগালেন ধীরে ধীরে। শতকের রূপ দেওয়া রানটি এলো একটি এজ শট থেকে, যেটি স্টাম্পের দিকে গড়াচ্ছিল। দুই পায়ের মাঝে বল পড়তেই শান্তর ডাকে সাড়া দেন, এবং পূর্ণ করেন কাঙ্ক্ষিত তিন অঙ্ক।
গত ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে ছিলেন একেবারেই নিষ্প্রভ। দলও একটিও জয় পায়নি। পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়ে ওয়ানডে থেকে অবসর নেন মুশফিক। তখনই প্রশ্ন উঠেছিল—টেস্টও কি ছাড়তে চলেছেন তিনি? লঙ্কান সিরিজ দিয়েই কি শুরু হবে বিদায়ের সূচনা?
তবে গুঞ্জনের জবাব তিনি দিয়েছেন ব্যাট হাতে। এই নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থবারের মতো শতক তুলে নিলেন। টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ান তিনি—তালিকায় তার ওপরে আছেন শুধু মুমিনুল হক, যার সেঞ্চুরি সংখ্যা ১৩।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ