ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সময়টা ভালো যাচ্ছে না। পরপর হারতে থাকা দলটির পারফরম্যান্সে হতাশ হয়ে অনেক সমর্থকই মুখ ফিরিয়ে নিচ্ছেন। এমন চাপের মধ্যেই আগামীকাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে টাইগাররা।
প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে। ব্যাটারদের জন্য গল সবসময়ই রানের ভুবন। এখানেই এক সময় ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম, সেই স্মৃতি এখনো সতেজ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে একাদশের আভাস দিতে গিয়ে দলের সহ-অধিনায়ক শান্ত জানান, মেহেদী হাসান মিরাজের শরীর এখনও পুরোপুরি ঠিক হয়নি, তবে উন্নতির দিকে। তিনি বলেন, "মিরাজের জায়গাটা গুরুত্বপূর্ণ। ও যদি ফিট থাকে, তাহলে আমরা ভালো একটা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারব।"
সম্ভাব্য একাদশে দুই পেসারের সঙ্গে দেখা যেতে পারে তিন স্পিনারকে। মিরাজ ফিট না থাকলে অভিষেক হতে পারে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। এছাড়া স্কোয়াডে আছেন তাইজুল ইসলাম ও অফ স্পিনার নাঈম হাসানও।
প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ/হাসান মুরাদ, এবাদত হোসেন, নাহিদ রানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)