ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে সাত খাতের শেয়ার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৯.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮৩.৬৫ পয়েন্টে। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৩৪ লাখ টাকার। বাজারের এমন পরিস্থিতিতে আজ বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ছিল ৭ খাতের শেয়ার। খাতগুলো হলো- সিমেন্ট, সিরামিকস, আর্থিক, তথ্য প্রযুক্তি, পাট, সেবা ও আবাসন এবং টেলিকমিউনিকেশন। যে কারণে আজ এসব খাতের কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে। এর মধ্যে শতভাগ দর বেড়েছে সিরামিকস, তথ্য প্রযুক্তি, পাট, সেবা ও আবাসন এবং টেলিকমিউনিকেশন খাতের। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা যায়, খাতগুলোর মধ্যে সিমেন্ট খাতের ৭টি কোম্পানির মধ্যে আজ ৬টির দর বেড়েছে এবং একটি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। এ খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে হাইডেলবার্গ সিমেন্টের। আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৫০ পয়সা বা ৪.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২১ টাকা ৯০ পয়সায়।
সিরামিকস খাতের ৫টি কোম্পানির সবগুলোর দর বেড়েছে। এ খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে মুন্নু সিরামিকসের। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ২.২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৮ টাকা ২০ পয়সায়।
আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে আজ ২০টির দর বেড়েছে এবং ৩টির অপরিবর্তিত রয়েছে। এই খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বে-লিজিংয়ের। আজ কোম্পানিটির শেয়ার দর ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ৪০ পয়সায়।
তথ্য প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির সবগুলোর দর বেড়েছে। এ খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে অগ্নী সিস্টেমসের। আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকায়।পাট খাতের ৩টি কোম্পানির সবগুলোর দর বেড়েছে। এই খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে নর্দার্ন জুটের। আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৭০ পয়সা বা ৭.৪৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৬০ পয়সায়।
সেবা ও আবাসন খাতের ৪টি কোম্পানির সবগুলোর দর বেড়েছে। এ খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের। আজ কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ২.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ৬০ পয়সায়।
টেলিকমিউনিকেশন খাতের ৩টি কোম্পানির সবগুলোর দর বেড়েছে। এ খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের। আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ২.৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকা ৯০ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)