ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
এসএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ৬০ দিনের মধ্যে প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলো কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
সূত্র জানায়, যেসব বিষয়ের পরীক্ষা আগে শেষ হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন শেষে ইতোমধ্যে বোর্ডে জমা দেওয়া হচ্ছে। তবে কিছু বিষয়ে মূল্যায়নে খানিকটা ধীরগতি দেখা গেলেও নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি জোরদার রয়েছে।
ফল প্রকাশের সম্ভাব্য সময়চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয় ১৩ মে। নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের সময়সীমা ৬০ দিনের মধ্যে, অর্থাৎ ১২ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের যেকোনো দিন ফলাফল প্রকাশ হতে পারে।
বোর্ডের প্রস্তুতির অগ্রগতিআন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, “১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে আমরা কাজ করছি। নির্দিষ্ট দিন চূড়ান্ত করে শিগগিরই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদনের পরেই আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে।”
উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ছাড়াও মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস