ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে হটাৎ ছাত্রলীগের বিক্ষোভ, ককটেল বি-স্ফো-র-ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট এলাকায় হঠাৎ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের একটি গ্রুপ। সোমবার (১৬ জুন) সকাল ৬টার দিকে ১০-১৫ জনের একটি দল স্লোগান দিতে দিতে এসে সেখানে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পরপরই তারা এলাকা ত্যাগ করে।
এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গা থেকে পুলিশ সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে এবং একজনকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেলায়েত শেখ বলেন, “স্লোগানের শব্দ শুনে আমি বারান্দায় গিয়ে দেখি ১২-১৫ জন ব্যানার নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে স্লোগান দিচ্ছে। তারা মিছিল শেষে ককটেল ফাটিয়ে দ্রুত সরে পড়ে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, ঘটনার পর তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। “প্লাস্টিকের দুটি ব্যাগে মোট সাতটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। শেখ মুজিব হলের পকেট গেটে দুটি বিস্ফোরিত হয়। বাকিগুলো মেডিকেল সেন্টার ও এনেক্স ভবন এলাকার দুটি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও জানান, হাইকোর্ট এলাকা থেকেও একটি বিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। এসব ককটেল পরীক্ষা-নিরীক্ষার জন্য বোম ডিসপোজাল ইউনিট নিয়ে গেছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানান, “একটি মিছিল বের হওয়ার পর পুলিশ ধাওয়া দিলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর