ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিক্রেতা সংকটে হল্টেড ৫ কোম্পানির শেয়ার
দীর্ঘ ১০ দিনের ঈদ বিরতির পর আজ রবিবার (১৫ জুন) শেয়ারবাজারের লেনদেন শুরু হয়। লেনদেনের শুরুতে পতন আতঙ্ক থাকলেও কিছুক্ষণ পরেই দেখা যায় উত্থানের সুবাতাস। লেনদেনের এক পর্যায়ে পাঁচটি কোম্পানি বিক্রেতা সংকটে পড়ে হল্টেড হয়ে যায়। বিক্রেতা না থাকায় ক্রেতারা কোম্পানিগুলোর শেয়ার কিনতে পারেনি। কোম্পানিগুলো হলো: এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিচ হ্যাচারি, দেশ গার্মেন্টস, লাভেলো আইসক্রীম এবং ফাস্ট ফিন্যান্স।আমার স্টক সূ্ত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখিত পাঁচটি কোম্পানির মধ্যে প্রথম তিনটি – এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিচ হ্যাচারি এবং দেশ গার্মেন্টস – লেনদেনের শেষ পর্যন্ত বিক্রেতা সংকটের 'শিরোপা' ধরে রাখতে সক্ষম হয়। অর্থাৎ সারাদিন ধরে এই কোম্পানিগুলোর শেয়ার কেনার জন্য আগ্রহ থাকলেও বিক্রির জন্য চাহিত শেয়ার বাজারে ছিল না। এটি ইঙ্গিত দেয়, বিনিয়োগকারীরা এই শেয়ারগুলো সহজে ছাড়তে চাইছেন না। কারণ বেশি দামে শেয়ারগুলো তাদের কেনা, লোকসানে তারা শেয়ারগুলো ছাড়তে চাইছেন না।
তবে লাভেলো আইসক্রীম ও ফাস্ট ফিন্যান্স দিনের শুরুতে বিক্রেতা সংকটে পড়লেও শেষ পর্যন্ত তারা এই 'ঐতিহ্য' ধরে রাখতে পারেনি। অর্থাৎ দিনের শেষ ভাগে এই দুটি কোম্পানির বিক্রেতাদের বেশ উপস্থিতি দেখা যায়, যা তাদের শেয়ারের দামের ওপর কিছুটা চাপ সৃষ্টি করে। ফলে অন্য তিন শেয়ারের মতো এই দুই শেয়ার বিক্রেতা সংকটে পড়ে হল্টেড থাকেনি।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে দর বেড়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৩০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে দেশ গার্মেন্টসের। আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ টাকা ৩০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে বিচ হ্যাচারির। আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ৯.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৬০ পয়সায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলো আইসক্রীমের দাম বেড়েছে ৭ টাকা বা ৭.৮৯ শতাংশ এবং ফার্স্ট ফিন্যান্সের ২০ পয়সা বা ৬.০৬ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)