ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘বন্যাদুর্গত এলাকার জন্য খাদ্য বরাদ্দ বাড়ানো হবে’
অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন খাদ্য ঘাটতি পূরণের জন্য বন্যাদুর্গত এলাকায় খাদ্য বরাদ্দ বাড়ানো হবে।
বৃহস্পতিবার (১২ জুন) কুমিল্লা সার্কিট হাউজে জেলা প্রশাসক ও খাদ্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
আলী ইমাম মজুমদার জানিয়েছেন, ২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য সংকট মোকাবিলায় ওএমএসের (ওপেন মার্কেট সেল) বরাদ্দ বাড়ানো হবে।
তিনি আরও জানান, কুমিল্লা নগরীর ধর্মপুরে খাদ্য গুদাম ও কালিয়াজুড়িতে রেকর্ড রুমের জলাবদ্ধতা সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এসব স্থাপনার রক্ষণাবেক্ষণ ও সমস্যা সমাধানে কাজ করছে সরকার।
খাদ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সমস্যা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে তা নিরসনে কার্যক্রম গ্রহণ করবে তারা।
এ সময় জেলা প্রশাসক আমিরুল কায়সার-সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল