ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঈদের ছুটি শেষে রাজধানীতে ছুটছে মানুষ
ঈদের ছুটির মাঝামাঝিতেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। ভোগান্তি এড়াতে অনেকেই আগেভাগেই ঢাকায় ফিরছেন।
বুধবার (১১ জুন) গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল, কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে ফিরছেন অসংখ্য মানুষ। যাত্রাপথে তেমন ভিড় বা বিশৃঙ্খলা না থাকলেও মানুষের চলাচল ছিল লক্ষ্য করার মতো।
বাস, ট্রেন এবং লঞ্চ—সব ধরনের পরিবহনই নির্ধারিত সময় অনুযায়ী চলাচল করছে। যাত্রীরা জানান, এবার ঈদের পর ফিরতি যাত্রায় যানজট বা দীর্ঘ অপেক্ষার মতো সমস্যা তেমন নেই। গাজীপুর, আমিনবাজার, নারায়ণগঞ্জসহ ঢাকার প্রবেশপথগুলোতেও ছিল স্বাভাবিক যান চলাচল।
একজন বাসচালক রাসেল মিয়া বলেন, “ঈদের আগে চাপ বেশি ছিল সবাই একসঙ্গে বাড়ি ফিরছিলেন। কিন্তু ঈদের পর মানুষ ধীরে ধীরে ফিরছেন তাই সড়কে তেমন চাপ নেই।”
কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে যাত্রীরা ঢাকায় ফিরছেন। স্টেশনজুড়ে যাত্রীদের ব্যস্ততা থাকলেও পরিবেশ ছিল শৃঙ্খলাপূর্ণ।
রেলওয়ে, বিআইডব্লিউটিএ ও বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ ও পরবর্তী সময়ের যাত্রী চাপ সামাল দিতে অতিরিক্ত ট্রেন, লঞ্চ ও বাস চালু রাখা হয়েছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মোতায়েন রয়েছে।
কমলাপুর স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম জানান, “ফিরতি যাত্রায় এখন পর্যন্ত ট্রেন সংকট দেখা যায়নি। গতকাল (মঙ্গলবার) দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৫টি ট্রেন ঢাকায় এসেছে।”
আগামী কয়েকদিন এভাবে কর্মজীবীদের ঢাকায় ফেরা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ধীরে ধীরে রাজধানী ফিরে পাচ্ছে তার চেনা কর্মব্যস্ততা ও গতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত