ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
অবশেষে না ফেরার দেশে অভিনেত্রী তানিন সুবাহ
লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে চিত্রনায়িকা তানিন সুবাহ না ফেরার দেশে পাড়ি জমালেন। মঙ্গলবার (১০ জুন) রাত আটটার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহশিল্পী চিত্রনায়িকা শিরিন শিলা। সুবাহ’র বিদায়ের খবরে তার ভক্তদের মাঝে গভীর শোক নেমে এসেছে।
সহশিল্পীর মৃত্যুর খবর জানিয়ে শিরিন শিলা লেখেন, "তানিন সুবাহ আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত ৭.৫৭ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলো।"
গত রোববার চিকিৎসকেরা তানিন সুবাহকে 'ক্লিনিক্যালি ডেড' বা চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে মৃত ঘোষণা করেন। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় লাইফ সাপোর্ট খুলে ফেলার।
চিকিৎসকরা জানান, সুবাহ’র হৃদযন্ত্র তখনো সামান্যভাবে কাজ করছিল। তবে তার মস্তিষ্ক সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে যায়। সেই অবস্থায়ই তাকে ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়। তবে তৎক্ষণাৎ লাইফ সাপোর্ট বন্ধ করা হয়নি, কারণ পরিবারের সদস্যরা বিশেষ করে তার স্বামী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় চাচ্ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩১ বছর। সুবাহ তাঁর পরিবারে স্বামী জাহিদ এবং দুই কন্যাসন্তানকে রেখে গেছেন। ছোট মেয়ের বয়স আড়াই বছর।
প্রসঙ্গত, সিনেমায় তানিন সুবহার অভিষেক হয় ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে, যদিও এটি মুক্তি পায়নি। পরবর্তীতে ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান দৃঢ় করেন।
অভিনেত্রী তার ক্যারিয়ারে ‘ভালো থেকো’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)