ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড কমেছে শেয়ারবাজারের চার ব্যাংকের
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে এ পর্যন্ত ৩৩টি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকগুলোর মধ্যে আলোচ্য বছরে ডিভিডেন্ড কমেছে ৪ ব্যাংকের। ব্যাকগুলো হলো- ডাচ-বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডাচ-বাংলা ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ১৫ শতাংশ।
যমুনা ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৬.৫০ শতাংশ স্টকসহ মোট ২৪ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ৮.৫০ শতাংশ স্টকসহ মোট ২৬ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ২ শতাংশ।
শাহজালাল ইসলামী ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ৪ শতাংশ।
ট্রাস্ট ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৭.৫০ শতাংশ ক্যাশ ও ৭.৫০ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৮ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।
যদিও চার ব্যাংকের ডিভিডেন্ড হ্রাস বিনিয়োগকারীদের জন্য কিছুটা উদ্বেগের কারণ হতে পারে, তবে এটি ব্যাংক খাতের সামগ্রিক দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সম্ভাবনাকে ম্লান করে না। ডিভিডেন্ড হ্রাস প্রায়শই ব্যাংকগুলোর ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা বা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার একটি অংশ হতে পারে। ব্যাংকগুলো তাদের মূলধন ভিত্তি শক্তিশালী করতে বা নতুন প্রযুক্তি এবং পরিষেবাতে বিনিয়োগের জন্য মুনাফার একটি অংশ সংরক্ষণ করতে পারে। এই ধরনের পদক্ষেপগুলো দীর্ঘমেয়াদে ব্যাংকগুলোর স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ মুনাফা বৃদ্ধির পথ প্রশস্ত করে। তাই বর্তমান ডিভিডেন্ড হ্রাসের ঘটনাকে বিচ্ছিন্নভাবে না দেখে ব্যাংকগুলোর সামগ্রিক আর্থিক স্বাস্থ্য, ব্যবস্থাপনার কৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিকে নজর রাখা উচিত।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)