ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মুনাফা থেকে লোকসানে তথ্য প্রযুক্তির দুই কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) মুনাফা থেকে লোকসানে চলে গেছে ২টি কোম্পানি। বিপরীতে মুনাফা বেড়েছে ২টি কোম্পানির এবং মুনাফা কমেছে ৬টির।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মুনাফা থেকে লোকসানে যাওয়া ২টি কোম্পানি হলো- আমরা টেকনোলোজিস ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।
আমরা টেকনোলোজিস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৩ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ৬ পয়সা।প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৭ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ২৯ পয়সা।
ইনফরমেশন সার্ভিসেস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ পয়সা। গত বছর একই সময় শেয়ারপ্রতি আয় ছিল ২ পয়সা।প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা। গত বছর একই সময় ইপিএস ছিল ২০ পয়সা।
এছাড়া, আলোচ্য প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) ইনটেক অনলাইন লোকসানের বৃত্তে রয়েছে। তবে কোম্পানিটির লোকসানের পরিমাণ কমেছে। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। গত বছর একই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ১২ পয়সা। অর্থবছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা।
তথ্য প্রযুক্তি খাত বর্তমান বিশ্বে দ্রুত বর্ধনশীল এবং উদ্ভাবন-নির্ভর একটি খাত। বাংলাদেশেও এই খাত দ্রুত বিকাশ লাভ করছে এবং অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে সম্ভাবনাময়। যদিও কিছু কোম্পানির সাময়িক লোকসান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রযুক্তিগত পরিবর্তন এবং তীব্র প্রতিযোগিতার ফলাফল হতে পারে, তবে এটি খাতটির বৃহত্তর সম্ভাবনার একটি ক্ষুদ্র অংশ মাত্র।
সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশন এবং প্রযুক্তি খাতে ক্রমাগত বিনিয়োগের ফলে এ খাতের কোম্পানিগুলোর জন্য বিস্তর সুযোগ তৈরি হচ্ছে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে তথ্য প্রযুক্তি পরিষেবা ও পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যা খাতটির কোম্পানিগুলোর মুনাফা অর্জনের পথকে আরও প্রশস্ত করবে। সাময়িক লোকসানে থাকা কোম্পানিগুলোও সঠিক কৌশল এবং ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তাই সামগ্রিকভাবে তথ্য প্রযুক্তি খাত বাংলাদেশের শেয়ারবাজারে উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে একটি সম্ভাবনাময় বিনিয়োগ ক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে