ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
গুলশানে ৩০০ কোটি টাকায় জমি কিনছে এমটিবি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) রাজধানীর অভিজাত এলাকা গুলশান অ্যাভিনিউতে নিজস্ব করপোরেট সদর দফতর নির্মাণের উদ্যোগ নিয়েছে। এজন্য ব্যাংকটি ৩০০ কোটি টাকায় ১ বিঘা (২০ কাঠা) জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, রোড নং ১১৩, হাউস নং ১১০, গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২ ঠিকানায় জমিটি ক্রয় করা হবে। মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ কোটি টাকা (ভ্যাট ও নিবন্ধন ব্যয় ব্যতীত)। এ সংক্রান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সম্মতি নেওয়া হবে বলে জানানো হয়েছে।
একই সভায় এমটিবির পরিচালনা পর্ষদ পূর্বে গৃহীত একটি সিদ্ধান্ত বাতিল করেছে—যেখানে ব্যাংকটি গুলশান-১ এ অবস্থিত ২১ তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন “দ্য কিউব”-এর ১৫ তলা ক্রয়ের অনুমোদন দিয়েছিল। ব্যাংকটি এখন সেই পরিকল্পনা বাদ দিয়ে নিজস্ব সদর দফতর নির্মাণের পথে এগোচ্ছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’