ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
হাসপাতালের ভেতরেই বৈষম্যবিরোধী নেতাসহ ১০ জনকে পি-টু-নি
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠকসহ অন্তত ১০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (৮ জুন) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—রামগঞ্জের বৈষম্যবিরোধী সংগঠনের রেদোয়ান সালেহীন নাঈম, আজিজ শাকিল, সাঈদ আলম শাহীন, জাহীদ হাসান পাবেল, তারেক আজিজ, সায়মন স্যাম, তারেক, সংবাদকর্মী রায়হানুর রহমানসহ ১০ জন। আহতদের দেখতে রাতেই হাসপাতালে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।
পুলিশ জানায়, আটক তিনজন হলেন—মাসুদ, কামাল হোসেন ও তুষার। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে উপজেলার শৈরশই গ্রামের গণক বাড়িতে রাহুল ও সাফোয়ান নামের দুই কিশোর ফুটবল খেলছিল। খেলতে গিয়ে একটি বল গিয়ে পড়ে সোহাগ আলমের ছেলে আনাছুর রহমানের মাথায়। এতে সে আহত হয়। পরে শিশুটির মা আমেনা আক্তার বিথী ওই কিশোরদের জিজ্ঞাসা করলে বাকবিতণ্ডার সূত্রপাত ঘটে। সন্ধ্যায় শিশুটির অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। পথে রাহুল ও সাফোয়ানের পরিবারের সদস্যরা শিশুটির বাবাকে আইনের আশ্রয় না নেওয়ার জন্য হুমকি দেয়।
হাসপাতালে ভর্তির পর উত্তেজনা বাড়ে। অভিযোগ রয়েছে, একপর্যায়ে মাসুদ, তুষার ও কামাল শিশুটির ফুফু জান্নাতুল ফেরদাউসকে হাসপাতাল থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। ঘটনাটি জানিয়ে দেওয়া হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক রেদোয়ানকে। তিনি সহকর্মীদের নিয়ে হাসপাতালে গেলে অভিযুক্তরা ২০-২৫ জন মিলে তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, “হাসপাতালের ভেতর এ ধরনের হামলায় আমরা আতঙ্কিত। আমাদের চিকিৎসক ও নার্সরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
এনসিপি'র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বলেন, “এটি একটি ন্যক্কারজনক হামলা। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।”
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার জানান, “ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- কবে শুরু হচ্ছে ঢাবির ভর্তি আবেদন, জানাল কর্তৃপক্ষ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- ঢাবি আইবিএর এক্সিকিউটিভ এমবিএতে ভর্তি শুরু, আবেদন ১২ আগস্ট পর্যন্ত
- প্রতিষ্ঠান প্রধানদের ভাইভা শুরুর নির্দেশ শিক্ষামন্ত্রীর