ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট, ঈদযাত্রায় ভোগান্তি
ঈদযাত্রার শেষ দিনেও দুর্ভোগ নিয়ে উত্তরবঙ্গমুখো ঘরমুখো মানুষ বাড়ি ফিরছে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সৃষ্টি হয়েছে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট। এতে চরম দুর্ভোগে পড়েছে সব বয়সের যাত্রী বিশেষ করে নারী ও শিশুরা। শত কষ্ট উপেক্ষা করেও মানুষ খোলা ট্রাক, পিকআপ বা বাসের ছাদে করেই বাড়ির পথে ছুটছে।
শুক্রবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে দেখা যায়, যমুনা সেতু থেকে শুরু করে করটিয়া করাতিপাড়া বাইপাস পর্যন্ত দীর্ঘ এই যানজট অব্যাহত রয়েছে। বুধবার (৪ জুন) ভোর থেকে শুরু হওয়া এ যানজট শুক্রবার দুপুর পর্যন্ত চলমান রয়েছে। অতিরিক্ত গাড়ির চাপ, বিভিন্ন স্থানে যানবাহন বিকল হওয়া এবং যমুনা সেতুর সীমিত ধারণক্ষমতা এই দুর্ভোগের মূল কারণ।
এলেঙ্গা বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস এলাকায় ঘুরে দেখা যায় মহাসড়কে উপচে পড়া মানুষের ঢল। ট্রাক, পিকআপ, লোকাল বাস এমনকি লেগুনাতেও যাত্রী বহন করা হচ্ছে। গণপরিবহনের সংকট এবং অতিরিক্ত ভাড়ার কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে খোলা যানবাহনে যাত্রা করছেন।
চালক ও যাত্রীদের ভাষ্যমতে, সাধারণত দুই ঘণ্টার পথ পাড়ি দিতে এখন সময় লাগছে ছয় থেকে আট ঘণ্টা। ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়া, দুর্ঘটনা এবং সেতুর ওপর যানবাহন আটকে যাওয়ার কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। ঢাকাগামী যানবাহনগুলোকে ভূঞাপুর হয়ে ঘুরিয়ে পাঠানো হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ জানান, মহাসড়কে একাধিক বাস বিকল হওয়ায় যানজট বেড়েছে। সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “যানজট নিরসনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। খুব শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক