ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে শর্তসাপেক্ষে পদোন্নতি দিচ্ছে সরকার
ডুয়া নিউজ: অবসরপ্রাপ্ত ৭৬৪ জন সরকারি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে তাদের পুনঃবহালের দাবি উত্থাপন করা যাবে না—এমন শর্তে এই পদোন্নতি দেওয়া হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বকেয়া বেতন বাবদ মোট ২১ কোটি টাকা দেওয়া হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের এককালীন আনুতোষিক ও পেনশন বাবদ পরবর্তীতে পর্যায়ক্রমে অর্থ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের এই সিদ্ধান্তে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা সংরক্ষণের বিষয়টিও বিবেচিত হয়েছে, যে কারণে গত ২৬ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা পাঠানো হয়েছে।
জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন সিদ্ধান্ত কার্যকরের ১৫ দিনের মধ্যে এবং প্রতি মাসের ৪ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের মনিটরিং বিভাগে পাঠাতে হবে।
গত ২৪ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পদোন্নতি দেওয়ার জন্য মোট ১৫৪০টি আবেদন জমা পড়েছিল, যার মধ্যে মারা যাওয়া কর্মকর্তাদের পরিবার থেকে ১৯টি আবেদন ছিল। যাচাই-বাছাই শেষে সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ এ ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জনকে পদোন্নতির সুপারিশ করেছে কমিটি।
এই ৭৬৪ কর্মকর্তার মধ্যে ৯ জনের চার ধাপ, ৩৪ জনের তিন ধাপ, ১২৬ জনের দুই ধাপ ও ৫৯৫ জনের এক ধাপ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক