ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জনপ্রিয় অভিনেতাকে গু’লি করে হ-ত্যা
জনপ্রিয় হলিউড অভিনেতা জোনাথন জস টেক্সাসে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (০১ জুন) সন্ধ্যায় নিজের বাসার পাশেই এক আততায়ীর গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। বিনোদনভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ‘রবিবার সন্ধ্যা ৭টার দিকে টেক্সাসের সান আন্তোনিও এলাকার এক বাড়ির সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে স্থানীয় পুলিশ। তাঁরা অভিনেতাকে রাস্তার পাশে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।’
সান আন্তোনিও পুলিশ জানিয়েছে, “রবিবার সন্ধ্যায় শহরের দক্ষিণ দিকের একটি বাড়িতে জস তাঁর প্রতিবেশীর সঙ্গে প্রচণ্ড তর্ক-বিতর্কে জড়িয়েছিলেন। এরপরই প্রতিপক্ষের একজন অভিনেতাকে গুলি করে হত্যা করেন। অজ্ঞাত সেই ব্যক্তি গাড়ি করে যাওয়ার সময় জসকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়।”
ঘটনার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি তদন্তকারী কর্মকর্তারা।
উল্লেখ্য, ১৯৯৪ সালে অভিনয়জীবন শুরু করেন জোনাথন জস। তিনি মূলত সিটকম ঘরানার টেলিভিশন সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘কিং অব দ্য হিল’ ও ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’। এছাড়া ‘৮ সেকেন্ডস’, ‘টেক্সাস’ ও ‘ট্রু গ্রিট’-এর মতো চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি সংগীতশিল্পী হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির