ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পতনের বাজারেও কদর বেড়েছে কিছু সেরা প্রতিষ্ঠানের
শেয়ারবাজারে আজ মঙ্গলবার (০৩ জুন) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৯৩টির শেয়ারদর বেড়েছে, যা বাজারের সামগ্রিক নিম্নমুখী প্রবণতাকেই তুলে ধরে। তবে এই নেতিবাচক পরিস্থিতির মধ্যেও কিছু সেরা প্রতিষ্ঠান, যেগুলো ‘এ’ ক্যাটাগরিভুক্ত, বিনিয়োগকারীদের আগ্রহের তালিকায় দেখা গেছে। অর্থাৎ পতনের বাজারেও প্রতিষ্ঠানগুলোর কদর বাড়তে দেখা গেছে।
আজকের ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০-এর তালিকায় পাঁচটি 'এ' ক্যাটাগরির প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। 'এ' ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলো সাধারণত বাজারে ভালো পারফরম্যান্স এবং স্থিতিশীলতার জন্য পরিচিত। এমন পতনের দিনেও এই ক্যাটাগরির কোম্পানিগুলোর দাম বাড়া ইঙ্গিত দেয়, বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ শেয়ারের পরিবর্তে নিরাপদ এবং মৌলিকভাবে শক্তিশালী কোম্পানিগুলোর দিকে ঝুঁকছেন।
প্রতিষ্ঠানগুলো হলো- সোনালী আঁশ, এসইএমএল লেকচার ফান্ড, জেমিনি সি ফুডস, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স।
জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে সোনালী আঁশের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ২০ পয়সা বা ৯.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ টাকা ৭০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে এসইএমএল লেকচার ফান্ডের। আজ ফান্ডটির দর ৭০ পয়সা বা ৬.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ জেমিনি সি ফুডসের দর ৪ টাকা ৫০ পয়সা বা ৪.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১২ টাকা ৯০ পয়সায়।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ডের ২০ পয়সা বা ৪ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের ১ টাকা বা ৩.৮৯ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)