ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ডাকসুর গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদের গঠনতন্ত্র সংশোধন-পরিমার্জন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) উপাচার্য অফিস সংলগ্ন সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জনের বিষয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন ও ছাত্র-ছাত্রীদের মতামত গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। মতামত গ্রহণের প্রক্রিয়া শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে আগামী ২ কার্যদিবসের মধ্যে ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নিকট সম্মিলিত ডাকসু আন্দোলনের ব্যানারে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।
স্মারকলিপিতে ছাত্ররাজনীতির সমাধানে ডাকসুর গুরুত্ব, ডাকসু নিয়ে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপের অভাব নিয়ে হতাশা এবং দুই কার্যদিবসের মধ্যে রোড ম্যাপ ঘোষণার দাবি পেশ করা হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে রাজনৈতিক সংস্কারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক নিতে পারে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ‘শেখ হাসিনার লাশও বাংলাদেশে ফিরবে না’, বললেন মাহমুদা মিতু
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- আজকের বাজারে স্বর্ণের দাম কত? জেনে নিন
- আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর