ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সবাইকে চমকে দিয়ে আদালতে ফুরফুরে মেজাজে মমতাজ
মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আজ শুক্রবার (৩০ মে) চার দিনের রিমান্ড শেষে মানিকগঞ্জের আদালতে হাজির করা হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে হরিরামপুর থানা থেকে আনা হয় জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-৩-এ।
গোলাপি রঙের নতুন কেডস পরে ফুরফুরে মেজাজে আদালতে উপস্থিত হন মমতাজ বেগম। তবে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর গুরুত্ব একেবারেই হালকাভাবে দেখার সুযোগ নেই।
২০১৩ সালে হরতাল চলাকালে সিংগাইরের গোবিন্দল এলাকায় পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় নিহতদের একজনের স্বজন মো. মজনু মোল্লা ২০২৩ সালের ২৫ অক্টোবর মমতাজকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
গত ২২ মে ওই মামলায় আদালত মমতাজকে চার দিনের রিমান্ডে পাঠান। সিংগাইর থানার ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় রিমান্ড চলাকালে তাকে হরিরামপুর থানায় রাখা হয়।
আজ রিমান্ড শেষ হওয়ার পর শুনানিতে আরেকটি মামলায়—হরিরামপুরে ভাঙচুর ও মারামারির ঘটনায়—বিচারক মমতাজ বেগমের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মানিকগঞ্জ পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন জানান, নতুন রিমান্ডের আদেশ অনুযায়ী মমতাজকে আবারও হরিরামপুর থানায় পাঠানো হয়েছে।
আদালত চত্বরে এদিন ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আগের উপস্থিতির মতো কোনো অপ্রীতিকর ঘটনা, যেমন ডিম বা জুতা নিক্ষেপ, ঘটেনি। বিএনপির কোনো নেতাকর্মীকেও আজ সেখানে দেখা যায়নি।
কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, সাবেক এমপি মমতাজ বেগমকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক নতুন করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে ২৭ মে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল তাকে। সব মিলিয়ে এখন পর্যন্ত ছয় দিনের রিমান্ডে রয়েছেন এই কণ্ঠশিল্পী।
তবে আদালতে তার উপস্থিতি অনেককেই চমকে দেয়। গুরুতর মামলার শুনানির দিনেও মমতাজের মুখে ছিল হালকা হাসি আর চোখে আত্মবিশ্বাসের ছাপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী