ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নিষিদ্ধ হল কমল হাসানের সিনেমা, নেপথ্যে যে কারণ
ভাষা বিতর্কে আইনি জটিলতায় পড়েছেন দক্ষিণী তারকা কমল হাসান। কন্নড় ভাষার উৎস নিয়ে এক মন্তব্যের জেরে সম্প্রতি এই অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কর্ণাটক রক্ষণা বেদিকে সংগঠন। এবার নিষিদ্ধ করা হলো এই তারকার বড় বাজেটের সিনেমা ‘ঠাগ লাইফ’।
শনিবার চেন্নাইয়ে একটি ছবির প্রচারে গিয়ে কমল হাসান দাবি করেন, ‘কন্নড় ভাষার উৎপত্তি তামিল ভাষা থেকে।’ তার এ মন্তব্য ঘিরে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে ক্ষোভ ও বিতর্ক। কন্নড়পন্থী নানা সংগঠন ও সাংস্কৃতিক কর্মীরা অভিনেতার কাছে বক্তব্য প্রত্যাহার এবং সরাসরি ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
পরে ওই মন্তব্যের প্রতিবাদে দক্ষিণ ভারতের প্রভাবশালী এই অভিনেতার বিরুদ্ধে পোস্টার ও ফেস্টুন হাতে রাস্তায় নেমে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এরই পরিপ্রেক্ষিতে কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স কমল হাসানের আসন্ন সিনেমা ‘ঠাগ লাইফ’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স জানিয়েছে, ‘এই ভাষা বিতর্কে আমরা কর্ণাটকা রক্ষণা বেদিকে-সহ বাকি সংগঠনগুলির দাবি মেনে কমল হাসানের ছবি বয়কটের সিদ্ধান্তে সমর্থন জানাচ্ছি। কারণ উনি এখনও ক্ষমা চাননি। আর তার সিনেমাও আমরা কর্ণাটকে মুক্তি পেতে দেব না।’
মণিরত্নম পরিচালিত ‘ঠাগ লাইফ’ সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। কমল হাসানের সঙ্গে এতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণন, পঙ্কজ ত্রিপাঠী, রোহিত শ্রফসহ আরও অনেকেই। তবে সাম্প্রতিক বিতর্কের ফলে কর্ণাটকের দর্শকরা আপাতত এই প্রতীক্ষিত সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান