ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পদত্যাগ করলেন ব্র্যাক ব্যাংকের এমডি
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার (২৭ মে) তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে এ পদত্যাগপত্র জমা দেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই।
এ বিষয়ে সেলিম আর. এফ. হোসেন বলেন, “আমি বোর্ডের কাছে পদত্যাগপত্র দিয়েছি, বোর্ডও এটা গ্রহণ করেছে। এখন তারা বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। আশা করছি বাংলাদেশ ব্যাংকও এটা গ্রহণ করবে। তিনি বলেন, এখানে কোনো চাপ নেই বা অভ্যন্তরীণ কোনো সমস্যা নাই। আমার ব্যক্তিগত কারণে আমি নিজেই পদত্যাগ করেছি, এখানে অন্য কোনো চাপ নেই।”
পদত্যাগ নিয়ে ব্যাংকটির কর্মীদের উদ্দেশে চিঠি দিয়ে সদ্য সাবেক এই এমডি জানান, “প্রিয় সহকর্মীরা, সব ভালো জিনিসেরই শেষ আছে, আর সেই ধারাবাহিকতায় ব্র্যাক ব্যাংকে আমার সময়েরও শেষ হতে চলেছে। আমি ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। কিছু আনুষ্ঠানিকতা ও প্রক্রিয়া এখনো বাকি রয়েছে, তবে আশা করি সেগুলো কোনো সমস্যা সৃষ্টি করবে না। আজই সম্ভবত আমার ব্র্যাক ব্যাংকে শেষ কর্মদিবস। গত প্রায় দশ বছর ধরে আপনাদের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য একটি বড় সম্মানের বিষয় ছিল। আমরা একসঙ্গে একটি অসাধারণ প্রতিষ্ঠান গড়ে তুলেছি, যা দেশের ব্যাংকিং খাতে এক অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”
চিঠিতে তিনি আরও বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ব্র্যাক ব্যাংক ভবিষ্যতেও উন্নতি অব্যাহত রাখবে এবং দেশের অর্থনীতি ও সমাজে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত ও পেশাগত জীবনে আগামী দিনে আরও সাফল্য ও অগ্রগতি কামনা করছি। আপনাদের এবং আপনাদের পরিবারের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করছি। অনুগ্রহ করে আমাকে ও আমার পরিবারকে আপনাদের প্রার্থনায় রাখবেন।”
এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, “সেলিম আর এফ হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, সেলিম আর. এফ. হোসেন ২০১৫ সালে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেন এবং প্রায় এক দশক ধরে এ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
বর্তমানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান তারেক রেফাত উল্লাহ খান ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত