ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সালমান খানের ‘সিকান্দার’-এ ভরাডুবি, ভক্তদের কটাক্ষ
ডুয়া ডেস্ক: বলিউডের ভাইজান সালমান খানের সময়টা যেন একেবারেই প্রতিকূলতায় ভরা। একদিকে নিরাপত্তাহীনতা আর মৃত্যুর হুমকির ছায়া, অন্যদিকে সিনে দুনিয়াতেও ম্লান হয়ে যাচ্ছে তার আগের সেই তারকা ঝলক। গত কয়েক বছরে একের পর এক ব্যর্থতা তার ক্যারিয়ারে ছাপ ফেলেছে। যদিও গেল ঈদে মুক্তি পাওয়া ‘সিকান্দার’ সিনেমা ঘিরে কিছুটা আশার আলো দেখা গিয়েছিল, তবে সেটিও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি।
এই ব্যর্থতা নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় সালমানকে নিয়ে শুরু হয়েছে কটাক্ষের ঝড়। অনেকেই তুলনা টেনেছেন শাহরুখ খানের সঙ্গে। বলিউডের দুই মহাতারকা, সালমান খান ও শাহরুখ খান, তিন দশকের বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে এলেও, বর্তমান সময়ে ভক্তদের দৃষ্টিতে অনেকটাই এগিয়ে শাহরুখ।
সালমানের অনুরাগীরাও এবার হতাশ। কেউ লিখেছেন, “এই সিনেমা দেখার জন্য সত্যি অনেক সাহস লাগে।” আরেকজন মন্তব্য করেছেন, “১০ মিনিটও সহ্য করা যায় না এই ছবি। সালমানের উচিত এমন সিনেমা করা বন্ধ করা, বরং অবসর নেওয়া ভালো।”
একজন তো সরাসরি বলেই দিয়েছেন, “সালমানের শেখা উচিত শাহরুখের কাছ থেকে—কীভাবে নিজেকে বদলাতে হয়, সেটা দেখলেই অনেক কিছু বোঝা যাবে।”
উল্লেখ্য, ২৫ মে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সালমান খানের ‘সিকান্দার’। অনেক সময় দেখা যায়, প্রেক্ষাগৃহে সফল না হলেও কোনো ছবি ওটিটিতে ভালো সাড়া পায়। কিন্তু ‘সিকান্দার’-এর ক্ষেত্রে তেমন কিছু দেখা যায়নি। দর্শক-সমালোচক, কেউই তেমনভাবে মুগ্ধ হননি এই ছবিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ