ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আজ সরকারি অফিস-ব্যাংক-শেয়ারবাজার খোলা
ডুয়া ডেস্ক: আজ শনিবার (২৪ মে) সাপ্তাহিক ছুটির দিন হলেও সরকারি সব অফিস, ব্যাংক, শেয়ারবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। ব্যাংকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাভাবিকভাবে লেনদেন চলবে। শেয়ারবাজারেও যথানিয়মে লেনদেন চালু থাকবে।
ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন। এ জন্য ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে সরকার। ছুটির এই দীর্ঘ ধারাবাহিকতা সামাল দিতে ১৭ ও ২৪ মে—এই দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেই সিদ্ধান্ত অনুযায়ী আজও সরকারি অফিস, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান খোলা রয়েছে। অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে আগের শনিবারের মতো আজও অফিসে কর্মীদের উপস্থিতি কিছুটা কম হতে পারে।
গত ৭ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। পরে সরকার প্রজ্ঞাপন জারি করে জানায় ১৭ ও ২৪ মে—এই দুই সাপ্তাহিক ছুটির দিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।
প্রসঙ্গত, আগামী ৭ জুন চাঁদ দেখা সাপেক্ষে দেশে উদযাপিত হতে পারে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এবারের ঈদে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি উপভোগ করবেন। আগে নির্ধারিত ছুটি ছিল ৫ থেকে ১০ জুন পর্যন্ত। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে অতিরিক্ত ছুটি বাড়িয়ে ১১ ও ১২ জুনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু