ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দুর্ভাগ্য পিছু ছাড়ছে না নেইমারের
ডুয়া ডেস্ক: ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র নিজেকে দুর্ভাগা বলতেই পারেন। দীর্ঘদিন পর নিজের শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফেরার দিনে দলের হার দেখেই মাঠ ছাড়তে হলো তাকে।
কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডে সিআরবির বিপক্ষে দ্বিতীয় লেগে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সান্তোস।
প্রথম লেগেও ১-১ গোলে ড্র করেছিল দুই দল। দ্বিতীয় লেগে গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে ভাগ্য সহায় হয়নি সান্তোসের।
ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয় ছিল নেইমারের প্রত্যাবর্তন। আতলেতিকো মিনেইরোর বিপক্ষে চোট পাওয়ার এক মাস পর এই ম্যাচেই প্রথমবার মাঠে নামেন তিনি।
৬৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ৩৩ বছর বয়সী তারকা। মাঠে নেমে দুটি ভালো সুযোগ তৈরি করেন, তবে সেগুলো থেকে গোল আসেনি। শেষ দিকে বক্সে অসাধারণ কারিকুরি করে শট নিয়েছিলেন নেইমার, কিন্তু সিআরবির গোলকিপার দারুণভাবে তা ঠেকিয়ে দেন। টাইব্রেকারে নিজের শটটি অবশ্য সফলভাবে নেন তিনি।
সান্তোস এখন নজর দিচ্ছে ব্রাজিলিয়ান লিগে। মাত্র ৫ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা দলটি আগামী রোববার (২৫ মে) আবার মাঠে নামবে। সেই ম্যাচে শুরু থেকেই দেখা যেতে পারে নেইমারকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)