ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বিপিএলের প্রথম দিনে বাইক জিতলেন যিনি
ডুয়া নিউজ: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসরের নতুন সংযোজন দর্শকদের জন্য র্যাফেল ড্র। বিগত বিপিএলে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ছিল কুইজের আয়োজন। এবারে তাতে এসেছে নতুন মাত্রা। দর্শকদের বিপিএলের সঙ্গে আরও বেশি সংযুক্ত করতেই রাখা হয়েছে ই-বাইক জেতার সুযোগ।
গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) শুরু হওয়া বিপিএলের প্রথম দিনে বিজয়ী হয়েছেন মোহাম্মদ হৃদয়।
বিপিএল শুরুর আগে ঘোষণা এসেছিল ম্যাচের প্রতিদিনই মাঠে আসা দর্শকদের একজন পাবেন রেভো ই-বাইক। ম্যাচের প্রথম ম্যাচের শেষে এবং দ্বিতীয় ম্যাচের আগে দেয়া হবে সেই বাইক, এমনটাই জানায় বিপিএল। গতকাল সেই সূত্রে বিপিএল-২০২৫ খুঁজে নিল নিজেদের প্রথম ই-বাইক বিজয়ীকে।
জানা গেছে, প্লেঅফে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিনে দুজন বিজয়ীকে দেয়া হবে রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। আর ফাইনালের দিন ৩ জনকে র্যাফেল ড্র এর মাধ্যমে ই-বাইক দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
উল্লেখ্য, গতকাল থেকে শুরু হওয়া এই বিপিএলে খেলা মাঠে গড়াবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। মাঠে খেলা গড়াবে ২৪ ম্যাচডেতে। ২৪ দিনই থাকছে দর্শকদের জন্য এমন ব্যবস্থা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর