ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাহরুখকে দেখে অভিনেত্রী, 'হাতের শিরা কে-টে ফেলা উচিত'
ডুয়া ডেস্ক: ভারতীয় অভিনেত্রী ওয়ামিকা গাব্বি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে তার প্রথম সাক্ষাতে তিনি এমন একটি মন্তব্য করেছিলেন, যা সবাইকে হতবাক করে দিয়েছিল।
ঘটনাটি ঘটেছিল অ্যাটলির প্রযোজিত ছবি ‘বেবি জন’-এর একটি অনুষ্ঠানে। অনুষ্ঠানে অতিথি হিসেবে শাহরুখ খান উপস্থিত ছিলেন। সেটিই ছিল ওয়ামিকার জন্য কিং খানের সঙ্গে প্রথম মুখোমুখি হওয়ার মুহূর্ত।
ওয়ামিকা বলেন, ‘সেদিন শাহরুখ খান মাত্র ১৫ মিনিটের জন্য এসেছিলেন। আমি আর আমার ভাই হার্দিক একসঙ্গে ছিলাম। সবাই শাহরুখকে ঘিরে দাঁড়িয়ে ছিলেন, আমরাও তার পেছনে ছিলাম।’
তিনি জানান, ভাইয়ের সঙ্গে কথাবার্তার মাঝেই মজা করে ভাই বলেছিলেন, যদি শাহরুখ তার সঙ্গে কথা বলতে আসেন, তবে ওয়ামিকার উচিত হবে ‘হাতের শিরা কাটার কথা বলা’। এমন কথাবার্তা যে বাস্তবে রূপ নেবে, সেটা ভাবেননি কেউই।
ওয়ামিকা বলেন, ‘শাহরুখ বেরিয়ে যাওয়ার আগে আমার দিকে এগিয়ে এসে কথা বলেন। তখন আমি বলি, “আপনার সঙ্গে দেখা করে দারুণ লাগল। তবে আমার ভাই বলছিল, আমার হাতের শিরা কেটে ফেলা উচিত। যদিও আমি সেটা করব না।’
তার এমন মন্তব্যে সবাই স্তব্ধ হয়ে যান। শাহরুখ খান কিছু না বলে শুধু হেসে চলে যান। উপস্থিত প্রযোজনা সংস্থার সদস্যরাও ওয়ামিকার কথায় হতচকিত হয়ে গিয়েছিলেন।
এই অভিজ্ঞতাকে তিনি আজও রসিকতা করে মনে করেন, তবে জানান, প্রথম সাক্ষাতে এমন অপ্রত্যাশিত মন্তব্য ছিল তার জীবনের এক অদ্ভুত স্মৃতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে