ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর গেজেট প্রকাশ
ডুয়া ডেস্ক: দেশের বাণিজ্য সংগঠনগুলোর গঠন, পরিচালনা, নিবন্ধন, তদারকি ও শৃঙ্খলা বিষয়ক বিস্তারিত নির্দেশনা নিয়ে ‘বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। গত মঙ্গলবার (২০ মে) এ গেজেট প্রকাশ করা হয়।
নতুন বিধিমালায় ঋণ খেলাপি ও কর ফাঁকি দেওয়া ব্যক্তিদের নির্বাচন প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে। সদস্যপদ অর্জন, নির্বাচন, বার্ষিক সাধারণ সভা, নিরীক্ষা প্রতিবেদন জমা এবং সংগঠন বাতিল সংক্রান্ত নানা প্রক্রিয়া এতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
ব্যবসায়িক সংগঠনগুলোতে পেশাদারিত্ব ও শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন কয়েকটি ধারা সংযোজন করা হয়েছে, যার ফলে সরকারের তদারকি আরও কার্যকর হবে। বিধিমালায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। নতুন কাঠামো অনুযায়ী, এফবিসিসিআই পরিচালনা পর্ষদে ৪৬ জন সদস্য থাকবেন। এদের মধ্যে থাকবেন একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও দুইজন সহ-সভাপতি।
পর্ষদে বিভিন্ন শ্রেণির সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চেম্বার, অ্যাসোসিয়েশন এবং সাবস্ক্রাইবার গ্রুপভিত্তিক কোটা নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে অংশ নিতে হলে সংগঠনগুলোর নবায়ন সনদ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, সাধারণ সভার কার্যবিবরণী এবং সদস্যপদ ফি দাখিল করতে হবে।
পরিচালক হতে হলে প্রার্থীকে সংশ্লিষ্ট সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে পূর্বে কার্যক্রমে যুক্ত থাকার প্রমাণ দিতে হবে। সাধারণ পরিষদের সদস্য হতে হলে নবায়ন, নিরীক্ষা প্রতিবেদন এবং আর্থিক দায়মুক্তির শর্ত পূরণ বাধ্যতামূলক।
বিধিমালায় স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে স্বাধীন নির্বাচন বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। কেউ জাল কাগজপত্র জমা দিলে বা ভোটার তালিকায় অনিয়ম করলে তার সদস্যপদ বাতিল অথবা প্রার্থিতা স্থগিত করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই বিধিমালার বাস্তবায়ন ব্যবসায়িক সংগঠনগুলোতে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং সামগ্রিকভাবে দেশের বাণিজ্যিক পরিবেশকে আরও উন্নত ও স্থিতিশীল করে তুলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- দেশে বাড়লো সোনার দাম
- ৫৪ জেলায় টিসিবির ডিলার নিয়োগ, আবেদন শুরু ১০ মে
- মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য জেবা জান্নাতের
- ঢাবির নতুন প্রো-ভিসি আলমোজাদ্দেদী আলফেছানীর যোগদান