ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
পরেশ রাওয়ালের বিরুদ্ধে অক্ষয়ের ২৫ কোটির মামলা
ডুয়া ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন তারই সহ-অভিনেতা অক্ষয় কুমার। ‘হেরা ফেরি থ্রি’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ানোকে কেন্দ্র করে অক্ষয়ের প্রযোজনা প্রতিষ্ঠান ‘কেপ অব গুড ফিল্মস’ থেকে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস-এর বরাতে জানা গেছে, পরেশ রাওয়ালের বিরুদ্ধে পেশাগত দায়িত্বহীনতার অভিযোগ আনা হয়েছে, যার ফলে প্রযোজনা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
অক্ষয় কুমার, সুনীল শেট্টি এবং পরেশ রাওয়াল—এই ত্রয়ীকে নিয়ে নির্মাতা প্রিয়দর্শনের পরিচালনায় ‘হেরা ফেরি থ্রি’র শুটিং শুরু হয় চলতি বছরের এপ্রিল মাসে। তখন পরেশ রাওয়াল নিজেই এক্স (পূর্বতন টুইটার) প্ল্যাটফর্মে সিনেমায় নিজের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন এবং এমনকি একটি টিজারেও অংশ নেন। কিন্তু সম্প্রতি হঠাৎ করে তিনি ঘোষণা দেন, এই সিনেমায় আর কাজ করছেন না। যদিও কোনো নির্দিষ্ট কারণ তিনি জানাননি।
এটি অক্ষয় কুমারের দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো সহ-অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ। এর আগেও পরেশ রাওয়াল একাধিকবার শেষ মুহূর্তে সিনেমা থেকে সরে যাওয়ার নজির রেখেছেন। ২০২৩ সালে তিনি ‘ওহ মাই গড টু’ ত্যাগ করেন এবং ২০০৯ সালে শাহরুখ খানের ‘বিল্লু বারবার’ থেকেও নিজেকে প্রত্যাহার করেন।
‘হেরা ফেরি’ সিরিজের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এই সিরিজের বহু সংলাপ সোশ্যাল মিডিয়ায় মিম হিসেবে দারুণ জনপ্রিয়। ফলে পরেশ রাওয়ালের আচরণে হতাশ ভক্তরা সামাজিক মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)