ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
‘নোবেল শারীরিক ও মানসিকভাবে সুস্থ নয়’
ডুয়া ডেস্ক: সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। ২০ মে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ভুক্তভোগী নারী ঢাকার মোহাম্মদপুরে ভাড়া বাসায় থাকেন। ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে তার পরিচয় হয়। সে সময় তিনি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে নিয়মিত ফোনে যোগাযোগ এবং দেখা-সাক্ষাৎ শুরু হয়।
ভুক্তভোগীর দাবি, একদিন নোবেল তাকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা এলাকার একটি বাসায় নিয়ে যান। পরে তিনি ফিরে যেতে চাইলে, নোবেল ও কয়েকজন মিলে তাকে জোর করে একটি কক্ষে আটকে রাখেন এবং তার মোবাইল ফোন ভেঙে ফেলে। ওই বাসায় তাকে ধর্ষণ করা হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ এক গণমাধ্যমকে বলেন, “আমি বর্তমানে মালয়েশিয়ায় আছি। সামাজিক মাধ্যমে সংবাদ দেখে বিষয়টি জানতে পারি। যদিও অনেকদিন দেখা হয়নি, কিন্তু মাঝে মাঝে ফোনে কথা হতো।”
তিনি আরও বলেন, “যে অভিযোগ এসেছে—তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কারণ সাত মাস ধরে নোবেল আটকে রেখে ধর্ষণ’-আসলে ওর সঙ্গে সাত মাস কারো পক্ষে থাকা সম্ভব এটা আমার বিশ্বাস হয় না। নোবেল নিজেই শারীরিক ও মানসিকভাবে সুস্থ নয়, দীর্ঘদিন রিহ্যাবে ছিল। এরপর ছাড়া পেয়েছে। এখন যেহেতু মামলা হয়েছে, সত্য-মিথ্যা আদালতেই প্রমাণ হবে। আমাকে সেটিই অপেক্ষা করে দেখতে হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস