ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শাহরুখকন্যা সুহানার মা রানি মুখার্জি!
ডুয়া ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর শুটিং শুরু হতে যাচ্ছে চলতি মাস থেকেই। এ ছবিকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল, কারণ এতে একসঙ্গে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং শাহরুখ কন্যা সুহানা খানকে।
শুরুতে গুঞ্জন ছিল, ছবিতে দীপিকা পাড়ুকোনকে শাহরুখের প্রেমিকার চরিত্রে এবং সুহানাকে তার কন্যার ভূমিকায় দেখা যাবে। তবে নতুন খবর অনুযায়ী, দীপিকার পাশাপাশি ছবিতে যুক্ত হয়েছেন বলিউডের আরেক খ্যাতিমান অভিনেত্রী রানি মুখার্জি। এবার আলোচনা চলছে—সুহানার মায়ের চরিত্রে দীপিকার পরিবর্তে দেখা যেতে পারে রানি মুখার্জিকে।
এই খবরটি প্রথমে উঠে আসে বলিউডের একটি সূত্র থেকে এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যমেও তা প্রকাশিত হয়। যদিও এখনও পর্যন্ত ‘কিং’ ছবির নির্মাতা বা প্রযোজক সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
এদিকে বরাবরের মতো এবারও দর্শকদের চমকে দিতে প্রস্তুত শাহরুখ খান। 'জওয়ান' ও 'ডাঙ্কি'র মতো ব্লকবাস্টার ছবির পর ‘কিং’ হতে যাচ্ছে তার নতুন লড়াকু রূপের প্রকাশ। ছবিটির জন্য একেবারে নতুন লুকে হাজির হবেন তিনি—দীর্ঘ চুল, গোঁফ ও দাঁড়িসহ এক রাজকীয় অবতার।
প্রথমে শোনা গেলেও পরিচালক সুজয় ঘোষকে বদলে এখন ছবিটি পরিচালনার দায়িত্ব পাচ্ছেন অ্যাকশন-থ্রিলারে খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ। আর মেয়ে সুহানাকে নিয়ে বড় পর্দায় আসার পরিকল্পনা যে শাহরুখ বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, তা বোঝা যাচ্ছে ছবির রেকর্ড বাজেট এবং তার কৌশলগত প্রস্তুতি থেকেই।
সব মিলিয়ে ‘কিং’ হতে যাচ্ছে শাহরুখ খানের আরেকটি বহুল আলোচিত ও প্রতীক্ষিত প্রজেক্ট, যেখানে চমকের শেষ থাকবে না বলেই ধারণা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)